স্টাফ রিপোর্টার : মুদি দোকানে মাল কিনে অভিনব কায়দায় ‘বিকাশ এর ভূয়া ম্যাসেজ’ পাঠিয়ে প্রতারণাকালে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ^রদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাব মোড়ের বাবু স্টোরে এ ঘটনা ঘটে। আটক প্রতারক যুবক হাবিব খান (২২) ঈশ^রদীর পাশর্^বর্তী নাটোর জেলার লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মৃত হাসান খানের ছেলে। সে নিজের মুখেই পুলিশের কাছে তার অভিনব প্রতারণার কথা স্বীকার করে ও উপস্থিত লোকজনের সামনে কান ধরে উঠবোস করে সকলের কাছে ক্ষমা চান। ভুক্তভোগী মুদি দোকানী হাবিবুর রহমান বাবু জানান, তার দোকানে ক্রেতা সেজে হাবিব খান নামে ওই যুবক এসে এক বস্তা (২৫ কেজি) চাউল ও ৫ কেজি সোয়াবিন তেল কেনেন। মোট দাম ২৬০০ টাকা হলে তার কাছে টাকা চাইলে সে বলে কাছে নগদ টাকা নেই, আপনার বিকাশ নম্বর দিন ৪১০০ টাকা দিচ্ছি। আমাকে অতিরিক্ত ১৫০০ টাকা ফেরত দিন। ব্যবসায়ী বাবু জানান, তিনি ওই যুবককে তার বিকাশ নম্বর দিলে ৪১০০ টাকার সেন্ড মানি একটি ম্যাসেজ তার মোবাইলে আসে। সে সময় তিনি তার বিকাশ একাউন্টের ব্যালান্স চেক করে দেখতে পান কোন টাকা জমা হয়নি। সন্দেহ হলে তিনি ম্যাসেজটি পড়তে গিয়ে দেখতে পান এটি বিকাশ থেকে দেওয়া কোন ম্যাসেজ নয়, মোবাইল নাম্বার থেকে দেওয়া একটি ভূয়া ম্যাসেজ। তিনি বলেন, অভিনব প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজনকে ডেকে পুলিশে খবর দেওয়া হয়। রূপপুর পুলিশ ফাঁড়ির এএসআই রঞ্জন কুমার জানান, একই ধরনের ঘটনা গত ২০ সেপ্টেম্বর রূপপুর তিন বটতলায় ঘটেছে। সেখানে বাবর আলী নামে এক মুদি দোকানীর কাছ থেকে ৩৬০০ টাকার পণ্য কিনে ৬০০০ টাকার ভূয়া বিকাশ ম্যাসেজ দিয়ে নগদ ২৪০০ টাকা নিয়ে লাপাত্তা হয় প্রতারক। ওই ঘটনায়ও তার সম্পৃক্ততা আছে কিনা তা জানার চেষ্টা চলছে। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আসামিকে আটক করে আনা হয়েছে। এ বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত আরও তথ্য বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
