পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেছেন, ক্রেস্ট কালচার বন্ধ করুন। আমাকে এখানে যে ক্রেস্টটা দেওয়া হয়েছে, এজন্য ৫০০ টাকা খরচ হলে, এটা আমাকে না দিয়ে এই টাকা একটা গরীব অসহায় পরিবারকে দিলে সবচেয়ে বেশি খুশি হতাম এবং পরিবারটির কোনো কাজে লাগতো। ফুল আর ক্রেস্টের কালচার বন্ধ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এসব পছন্দ করিনা। ২৬ সেপ্টেম্বর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত প্রীতিভোজের অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং গত ১৭ বছরে যারা গুম, খুন হয়েছেন তাদেরকেও স্মরণ করেন উপাচার্য। অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশে কোনো সিস্টেম তৈরি হয়নি। দেশে একটা স্বৈরাচারী শাসন চলেছে। বিভিন্নভাবে অধিকাংশ মানুষ বঞ্চিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি একটা নতুন দেশ পেয়েছে। সেই দেশকে আমাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। সেজন্য আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন, আমি এখানে বসে দীর্ঘক্ষণ নানান সমস্যার কথা শুনেছি। কাউকে ডেকে এনে অভিযোগ করার কালচারও বন্ধ করতে হবে। হলের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেগুলো কমন সমস্যা। এগুলো বলার কিছু নেই। শিক্ষার্থীদের সকল সমস্যা আমি হলে নিজে গিয়েই এক্সপে¬ার করব এবং সেগুলো সমাধান করব। আমি এই বিশ^বিদ্যালয়ে উপাচার্য হতে আসিনি, আমি এই বিশ^বিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে এসেছি। প্রতিটি পরিবারে সমস্যা থাকবে, আলোচনার মাধ্যমে পরিবারের একজন সদস্য যেমন পরিবারের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করেন, আমিও সেটি করবো। সময় নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। নতুন পরিবেশ তৈরি করতে হবে। এবার আমরা ব্যর্থ হলে দাঁড়াতে পারবেনা দেশ। জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবা ও তোমাদের সেক্রিফাইজ করতে হবে। সৎ, ভদ্র ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আমিরুল ইসলাম। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
