স্টাফ রিপোর্টার : বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে আতাইকুলায়। গতকাল বুধবার বিকাল সাড়ে চারটের দিকে স্থানীয় কাছারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন মা আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)। তারা ওই গ্রামের নবাব উদ্দিন খানের স্ত্রী ও মেয়ে। মেয়ে অরশা খাতুন কাছারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বাড়ির টিনের ঘরের নিচে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়াল ঘরে উঠার সময় লোহার দরজায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। তাদেরকে একনজর দেখতে বাড়িতে ভীড় করে স্থানীয়রা। নিহত আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছি। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়ের সাথে স্ত্রীও চলে যাওয়াতে আমার জীবনের সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আসছি। বৃষ্টির দিনে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে পরামর্শ দেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
