ফরিদপুর প্রতিনিধি : প্রচন্ড ঝড়ে গাছের ডাল চাপা পড়ে সাজিদুল ইসলাম (৫২) নামের এক ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং অপর ৩ জন আহত হয়েছে। সাজিদুল জেলার ফরিদুপর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের মৃত আজিজল হকের ছেলে। ফরিদপুর থানার এসআই নুরে আলম জানান, সাজিদুল ইসলাম গত ২১ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে বেড়হাউলিয়া থেকে অটোভ্যানে করে স্ত্রীসহ বাড়ি ফেরার সময় চাটমোহর-ফরিদপুর রাস্তার কাশেমের বটতলায় ঝড়ের কবলে পড়ে বটগাছের ডাল ভেঙ্গে মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় ভ্যানের অপর ২ যাত্রী আজম (২৩), মৃত সাজিদুলের স্ত্রী ভানু খাতুন (৪৫) এবং ভ্যান চালক আক্কাস আলী (২৮) আহত হয়। আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
