নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা স্কুলের সাবেক শিক্ষক, পিটিআইয়ের সাবেক সুপার আমিনুল ইসলাম ঢাকা কিডনী ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম আমিনুল ইসলাম পাবনা কলেজের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ও পাবনা কিমিয়া সেন্টারের সত্ত্বাধিকারী মোস্তফা জামাল শামীম ও পাবনা ইউরো মেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা সত্ত্বাধিকারী ডা. মোস্তফা কামাল সেলিমের পিতা। পারিবারিক ভাবে জানা গেছে, আজ মঙ্গলবার বাদ যোহর শহরের দিলালপুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আরিফপুর সদর গোরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
