সাঁথিয়া প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার দুপুরে সাঁথিয়ার গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম (২৭)। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের সংঘর্ষে একজন আহত হন। ওই সংঘর্ষকে কেন্দ্র করে রোববার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় তিনি মারা যান। থানা পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
