স্টাফ রিপোর্টার : ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রোববার দুপুরে র্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল এর সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে উক্ত ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় লালমনিরহাট জেলার আদিতমারী থানার আরাজী ডেউডােবার জদুনাথ বর্মনের ছেলে বিপুল চন্দ্র রায় (২৯) ও একই থানার দক্ষিন গুবদা এলাকার অনিলের ছেলে রিপন (২৮) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
