স্টাফ রিপোর্টার : পূর্ব বিরোধের জেরে আপন চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চিথুলিয়া ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। নিতের নাম সাইদুল ইসলাম (৫০)। তিনি সদর উপজেলার চর বলরামপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। পেশায় তিনি কুলির কাজ করতেন । অভিযুক্তরা হলেন তালহা ও তামিম। তারা একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, রোববার সন্ধ্যায় কাজ থেকে ফিরছিলেন সাইদুল ইসলাম। চিথুলিয়া ব্রিজের উপরে পৌঁছালে সেখানে অবস্থান করা মোহাম্মদ আলীর দুই ছেলে তালহা ও তামিম তাকে হাতুড়ি দিয়ে বেধরক পেটায়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সাইদুল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
