বিশেষ প্রতিনিধি : গণ অধিকার পরিষদের (জিওপি) গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গঠন করা হয়েছে। অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েলকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকীকে সদস্য সচিব করে সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ন্যায়বিচার, অধিকার ও মর্যাদা এই তিনটি মূলনীতির ভিত্তিতে দেশে আইনের শাসন ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং আইনজীবীদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। কমিটিতে খালিদ হোসেনকে (সুপ্রিম কোর্ট) সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়কবৃন্দ হলেন সুপ্রিম কোর্টের এরশাদুল বারী মামুন, ড. শোয়েব মাহমুদ, আজগারুল ইসলাম রতন, খাদেমুল ইসলাম, তৌফিক শাহরিয়ার খান, ব্যারিস্টার এম মহিউদ্দিন ইউসুফ, ব্যারিস্টার মাজহারুল ইসলাম ও ব্যারিস্টার ইব্রাহিম খলিল, আলমগীর হোসেন (পাবনা), মো. পারভেজ (সুপ্রিম কোর্ট), মমিনুল ইসলাম (সুপ্রিম কোর্ট)। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন শেখ শওকত হোসেন (সুপ্রিম কোর্ট)। যুগ্ম সদস্য সচিবরা হলেন হাবিবুর রহমান (ঢাকা), সাজেদুল ইসলাম রুবেল (সুপ্রিম কোর্ট), আমিনুল ইসলাম তপু (সুপ্রিম কোর্ট), আহম্মদ ইয়ামিন সিরাজী (সুপ্রিম কোর্ট), সোহেল রানা (ঢাকা), আরিফুল ইসলাম তায়েফ (চট্টগ্রাম) ও মাহমুদ হাসান জুয়েল (রাজশাহী)। কমিটির সদস্যরা হলেন- মাইনুল ইসলাম (সুপ্রিম কোর্ট), আব্দুল্লাহ আল মামুন (সুপ্রিম কোর্ট), আব্দুর রহমান (সুপ্রিম কোর্ট), সালেমুন নাহার সূর্যী (সুপ্রিম কোর্ট), জয়নাল মাযহারী (সুপ্রিম কোর্ট), সেফাত উল্লাহ (সুপ্রিম কোর্ট), আফসার হোসেন রনি (সুপ্রিম কোর্ট), মেহেদী হাসান তালুকদার (সুপ্রিম কোর্ট), হাবিবুর রহমান হাবিব (সুপ্রিম কোর্ট), মুমু জান্নাত (ঢাকা), গৌরাঙ্গ লা মন্ডল, জহিরুল ইসলাম (ঢাকা), সোহেল আমীন (ঢাকা), খায়বুর রহমান (ঢাকা), মাহফুজার রহমান (ঢাকা), সোহরাব হোসেন (ঢাকা), নার্গিস আক্তার (ঢাকা), ইমরুল হাসান অয়ন (ঢাকা), শান্তনু ধর (ঢাকা), একেএম খালিদুজ্জামান (ঢাকা), এম আর ইসলাম (ঢাকা), তানজিল ইসলাম (ঢাকা), রোকন শেখ (ঢাকা), মৌসুমী আক্তার (ঢাকা), আবুল হাসনাত (ঢাকা), মোহাম্মদ কামরুল হাসান (ঢাকা), নাজিম উদ্দীন (ঢাকা ট্যাক্সেস), চৌধুরী আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ), নজরুল ইসলাম খান (হবিগঞ্জ), মাইনুল হোসেন ভুঁইয়া (চট্টগ্রাম), আলহাজ মোকাররম আলী (রংপুর), শেখ মোহাম্মদ আসাদ (গাজীপুর), সাজ্জাদ হোসেন মন্ডল পলাশ (কুড়িগ্রাম), সিরাজুল ইসলাম মিন্টু (ফেনী), নুর মোহাম্মদ (লক্ষীপুর), হারুন অর রশীদ (নাটোর), শফিকুল ইসলাম শিমুল (ঠাকুরগাঁও), মাহমুদুল হাসান রিপন (গাজীপুর), আব্দুল্লাহ ইউসুফ (পটুয়াখালী), সুজন আহমেদ (টাঙ্গাইল), আসাদুল ইসলাম (টাঙ্গাইল), মোশাররফ হোসেন (জামালপুর), ফিরোজ আহমেদ মুন্সী (শরীয়তপুর), মারুফ হোসেন (নোয়াখালী), রিদয়ানুল হক (কক্সবাজার), রিয়াদ মো: তানভীর রেজা (বরিশাল), জেড হোসেন পাটোয়ারী (কুমিল্লা), নাসির হোসেন (রংপুর), মোশাররফ হোসেন শেখ (খুলনা), অ্যাড. শরিফুল হুদা চৌধুরী (সিলেট), অ্যাড. কামরুজ্জামান সোহেল (বগুড়া), আয়েশা নাজনীন (মুন্সিগঞ্জ), সাগর আলী খান (রাজবাড়ী), মিজানুর রহমান (জয়পুরহাট), খবিবুর রহমান (শরীয়তপুর), তাহমিনা অনামিকা (নারায়ণগঞ্জ), সাইফুল ইসলাম (খুলনা), বঙ্কিম চন্দ্র রায় (খুলনা), শরিফুল ইসলাম সর্দার (গাইবান্ধা), মিজানুর রহমান (মানিকগঞ্জ), আমিনুল ইসলাম (মানিকগঞ্জ), মাহাবুবুল ইসলাম (মানিকগঞ্জ), মাহফুজুর রহমান (মানিকগঞ্জ), মীর শাখায়াত হোসেন (কিশোরগঞ্জ), জহিরুল ইসলাম রাসেল (কিশোরগঞ্জ), মাহবুবুল আলম (কিশোরগঞ্জ), সামিউল বশির সুমন (কুড়িগ্রাম), জাহিদ হোসেন (চট্টগ্রাম), জোবাইদা নাহার (চট্টগ্রাম), ফোরকান উদ্দিন আরাফাত (চট্টগ্রাম), জাহিদুল ইসলাম (নোয়াখালী), আসমাউল হুসনা সুমী (কক্সবাজার), মাসুদুর রহমান (খুলনা), ইফতেখার আহমেদ (খুলনা), রুহুল আমীন (গোপালগঞ্জ), মঞ্জুর রহমান (রাজশাহী), ইব্রাহিম হোসেন (চাঁপাইনবাবগঞ্জ), আনোয়ার আহমেদ মালা (খুলনা) এবং আব্দুল মালেক (কুড়িগ্রাম)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
