ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের বাসভবনে গতকাল এ সন্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাস্টার, যুগ্ম আহবায়ক ও বনওয়ারীনগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হক, ডেমড়া ইউপি চেয়ারম্যান জুয়েল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জিল্লুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, কোন জায়গা খাল-বিল দখল করা যাবেনা, কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না, এ মুহুর্তে অন্য কোন দলের কাউকে দলে নেওয়া যাবেনা, কোন খাল-বিল দখলে সন্ত্রাসী করার কাজে কাউকে সহযোগিতাও করা যাবে না। কেউ এসব করলে ও তার সত্যতা পাওয়া গেলে তাকে দল থেকে বহিস্কার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য এখন থেকেই দলকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
