স্টাফ রিপোর্টার : ২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। এ সময় জব্দ করা হয় মাদক বহনে ব্যবহার করা প্রাইভেট কার। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২০ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ঢাকা হতে সিরাজগঞ্জগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেফতার করা হয় ঢাকার ১২/ডি, উত্তর সায়দাবাদ, থানা- যাত্রাবাড়ি, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা এবং স্থায়ী ঠিকানা সাং- নয়নপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে। ধৃত নাছির উক্ত এলাকার আব্দুল আজিজের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রাইভেট কার যোগে গাঁজা কেনা বেঁচা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
