স্টাফ রিপোর্টার : ভ্রমন পিয়াসি নাট্য অভিনেতা মারুফ হোসেন ও ব্যবসায়ী সরকার কবির আহমেদ ঘুরছেন পাহাড়ে পাহাড়ে। এদের মাঝে পাবনা ড্রামা সার্কেলের নাট্য অভিনেতা শহরজুড়ে সর্বমহলে পরিচিতমুখ মারুফের বাড়ি শহরের বালিয়াহালটে ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদের বাড়ি শহরের থানাপাড়াস্থ কসাইপট্রি মহল্লায়। এরা দুজনে চীনের বেইজিং থেকে তিব্বত হয়ে এভারেষ্ট এর বেস ক্যাম্প পর্যন্ত যাবেন এবং বেস ক্যাম্প থেকে কাঠমুন্ডু হয়ে ফিরবেন বলে প্রত্যাশা তাদের। ১৮ হাজার ফুট পর্যন্ত যাবার ইচ্ছে ব্যাক্ত করেছেন তারা। এদের মাঝে কবির ইতোমধ্যেই ইউরোপের সেনজেনভূক্ত ২৮ টি দেশ ভ্রমন করেছেন, সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশসহ কানাডা ও এশিয়ার বেশ কিছু দেশ মিলিয়ে এখন অবধি সে ৪২ টি দেশ ভ্রমন করেছে। আর সদাহাস্যজ্জল সদালাপী নাট্য অভিনেতা মারুফ হোসেন ভ্রমন করেছেন ১২ টি দেশ। মারুফ ইতোমধ্যেই বাংলাদেশের অধিকাংশ পাহাড় আরোহন সম্পন্ন করেছেন। কেওক্রাডাং, তাজিংডং পাহাড়. নাফাখুম, আমিয়াখুম ট্রেকিংও ঘুরে বেড়িয়েছেন সাহসিকতার সাথে। মারুফ ও কবির যাত্রা শুরু করবেন আগামীকাল ২৩ সেপ্টেম্বর। আবহাওয়া ভালো থাকলে ৫ অক্টোবর এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাবে এবং পরের দিন নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশ্য রওনা দেবে। ভবিষ্যতে দুজনই মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহনের স্বপ্ন দেখে জানিয়ে তারা তাদের সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তারা বলেন, ভ্রমন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, সভ্যতা ও সৃজনশীলতা সৃষ্টিতে এবং মানসিকভাবে নিজেকে প্রফুল্ল রাখতে ভ্রমনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নিজের সাধ্যের ভেতরে যতোটুকু সম্ভবপর হয় সকলেরই একটু ভ্রমন বা বেড়ানোর প্রতিও চেষ্টা রাখা উচিত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
