ভাঙ্গুড়া প্রতিনিধি : অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে পাবনা-৩ এর সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের দুই সন্তান ও এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মকবুল হোসেনের বড় ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, ছোটো ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফের বিরুদ্ধে পাবনার আমলী আদালতে এই মামলা দায়ের হয়। গত ১৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়া পৌরশহরের ভদ্রপাড়া মহল্লার মৃত শফি আহমেদের ছেলে আনিসুজ্জামান মিটু নামের একজন ঠিকাদার এই মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বাদীর সঙ্গে আসামিদের বিরোধের সূত্রপাত হয়। এর প্রেক্ষিতে ২০২৩ সালের ২৪ মে বিকালে আওয়ামী লীগের এই তিন নেতা ৭/৮ জন ক্যাডার সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনিসুজ্জামান মিঠু ও তার সহযোগীকে শরৎনগর বাজার হইতে অপহরণ করে ইমরান হাসান আরিফের বাড়িতে আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে আনিসুজ্জামান মিঠুর পরিবার ১২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মিঠুকে ছাড়িয়ে নেয়। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। আনিসুজ্জামান মিঠু বলেন, আসামীরা এমপির ছেলে ও আওয়ামীলীগ নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে এতোদিন মামলা করা সম্ভব হয়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
