সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর থানায় মোঃ সাকিউল আযম নামে এক নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। ভূতপূর্ব অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন অন্যত্র বদলী হওয়ায় গত সোমবার সকালে তিনি তার স্থলাভিষিক্ত হন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর হিসেবে (সৈয়দপুর অঞ্চল) কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম এক প্রতিক্রিয়ায় বলেন আমি সুজানগর থানার অফিসার ইনচার্জ হিসেবে আন্তরিকভাবে চেষ্টা করবো উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার। তবে এজন্য উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করি সুজানগরবাসী পুলিশের কোন বৈধ কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে আইন-শৃঙ্খলার স্বার্থে সহযোগিতা করবেন। তবে কেউ অবৈধ হস্তক্ষেপ করলে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে আমি বাধ্য হবো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
