ভাঙ্গুড়া প্রতিনিধি : একজন ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন ও তার ভাই এনামুল হক মানিকের বিরুদ্ধে। পরে সেনাবাহিনীর ধাওয়ায় তারাসহ তাদের বাহিনী পালিয়ে যায়। মামুন ও মানিক ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি লোকমান হোসেনের ছেলে। এতে এই এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী স্থানীয় মসজিদের মাইকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন। জানা যায়, ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন রেলের জায়গা দখল করে দোকান ঘর তৈরি করছেন। এর পাশে রয়েছে মোস্তাক আহমেদ নামে আরেক ব্যক্তির ঘর। সোমবার রাতে লোকমান হোসেনের ছেলে মেহেদী হাসান মামুন ও মানিক ৩০/৩৫ জন ছাত্রলীগ কর্মী নিয়ে মোস্তাক আহমেদের ঘর ভাঙচুর করে দখলে নেন। মোস্তাক আহমেদ তাৎক্ষণিক থানায় জানালে কোর্টে মামলার পরামর্শ দেন পুলিশ। পরে তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ধাওয়া দিলে মামুন ও মানিক তাদের বাহিনী নিয়ে পালিয়ে যায়। এরপর সেনাবাহিনী বিশৃঙ্খলাকারীদের খুঁজে না পেয়ে স্থানীয় মসজিদের মাইকে সতর্ক করে ঘোষণা দেন। এদিকে এ ঘটনার পর থেকেই মানিক ও মামুন পলাতক রয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও মামুন তার অনুসারীদের নিয়ে বিভিন্ন সময়ে শহরে মহড়া দেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় মামুন অনেককে মারধরের হুমকি দেন বলেও অভিযোগ করেন অনেকে। এসব অভিযোগের বিষয়ে মেহেদী হাসান মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার মোবাইল নম্বরে কল করলেও পাওয়া যায়নি। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সেনাবাহিনী উভয়পক্ষকে ওই স্থানে যেতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিষেধ করে দিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
