স্টাফ রিপোর্টার : দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্থদের সহায়তার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে চাটমোহর উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেনের হাতে পাবনা-৩ এর সাবেক সংসদ সদস্য কে.এম আনোয়ারুল ইসলাম ১ লাখ ৭১ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি) এর অন্যতম সদস্য জোটের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুয়েল রানাসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
