স্টাফ রিপোর্টার : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে আলোচিত ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরীর হোতা নিলয় পারভেজ ইমন (২৬) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে তাকে শহরের কাচারিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিলয় পারভেজ ইমন সুজানগর উপজেলার আহম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন। গতকাল বুধবার দুপুরে র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান। তিনি জানান, চলতি বছরের ২০ মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশী জন্মসনদ তৈরীর ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ মার্চ রাতে ইউপি সদস্য ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা করেন। এছাড়া জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন। পরে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহর থেকে অভিযুক্ত নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করে। কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র্যাবকে জানিয়েছে তিনি পাবনাসহ দেশের বিভিন্ন এলাকারে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষাসনদ, পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে দিতেন। মুলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন বলে ধারণা র্যাবের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
