স্টাফ রিপোর্টার : পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবনা সদর পাবনা এর নেতৃত্বে নদীন সদর থানার অংশে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল পরিচালিত অভিযানে দুটি ট্যাংকি বোর্ডসহ আটক করা হয়েছে ৭ জনকে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন হোসেন ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবনা সদর উপস্থিত ছিলেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে এসআই সাইদুর রহমান, নৌ পুলিশ, নাজিরগঞ্জ, পাবনা ও তার ওটা টিম এবং এসআই ইব্রাহিম খান, পাবনা সদর থানা, পাবনা ও তার টিম আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন। সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সিদ্দিরখালি মৌজার পদ্মা বিধৌত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত সাতজন ব্যক্তির প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
