সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার উলাট গ্রামের বিনোদ মোল্লার বাড়িতে ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়।
সুজানগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উক্ত বিনোদ মোল্লার গোয়াল ঘরের সাজালের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা ওই অগ্নিকাণ্ডে বিনোদ মোল্লা ও তার ভাই আব্দুল লতিফ মোল্লার ২টি বসতঘরসহ মোট ৫টি টিনের ঘর, নগদ ২লক্ষ টাকা, ২টি ছাগল, ১টি পাওয়ার টিলার এবং ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালা সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করার পাশাপাশি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩বস্তা চাল ও কম্বল বিতরণ করেছেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
