স্টাফ রিপোর্টার : একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ডগুলি ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে ঈশ^রদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালকে। তিনি সাবেক ভূমি মন্ত্রী, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম শামসুর রহমান শরীফ ডিলুর ছোটো ছেলে। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঈশ^রদী থানার আলোবাগ এলাকার মোহাম্মদ বিন সালাম এর বসবাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে গুরুত্বর আহত মামলার এজাহার নামীয় পলাতক আসামী সে। র্যাব জানায়, গত ৪ আগস্ট ঈশ^রদী থানা এলাকায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যদির বিস্ফোরন ঘটিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় ঘটনাস্থলে নজরুল ইসলাম (৪৪), রাশেদুল ইসলাম রিপন (৪২)সহ আরো অন্যান্য ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে আহত ভিকটিম নজরুল ইসলাম (৪৪) বাদী হয়ে ঈশ^রদী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক নেতিবাচক আলোড়ন সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্য দিবালোকে ভয়ংকর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। উক্ত ঘটনার পর পরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র্যাবের গোয়েন্দা টিম। উল্লেখিত মামলার প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় উল্লেখিত মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামী শিরহান শরিফ তমাল (৩৫) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঈশ^রদী থানায় হত্যা চেষ্টা, মারপিট করে গুরুত্বর আহত করা ও বিস্ফোরক দ্রব্যাদি দ্বারা বিস্ফোরণ ঘটানোসহ আরো ৫টি মামলা রয়েছে। আসামী শিরহান শরিফ তমালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
