স্টাফ রিপোর্টার : ১ হাজার ৮ শ ৫০ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় শুক্রবার র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজারস্থ সাজেদা ফাউন্ডেশন (চান্দাইকোনা-১৬৯) এর বিপরীত পাশে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে র্যাবের অভিযানিক দর। এ সময় অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে মাদক বহন কালে উল্লেখিত পরিমান ইনজেকশনসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো রংপুর জেলার পীরগঞ্জ থানার অনন্ত রামপুরের গোবিন্দপুরের মৃত ছাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও মিঠাপুকুর থানার গোপালপুরের সন্তোষপুরের মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন কেনা বেঁচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
