স্টাফ রিপোর্টার : পাবনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাকিরুল ইসলাম রনিকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার এবং গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমান থাকায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলহাজ¦ মো. মাইনুল হাসান খান নিখিল। তিনি জানান, ইতোপূর্বে ২০২২ সালের ১১ আগষ্ট শেখ শাকিরুল ইসলাম রনিকে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়। যার প্রেক্ষিতে রনির দেওয়া নোটিশের জবাব সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। এমতাবস্থায়, সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশক্রমে শেখ রনিকে যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ১০ জানুয়ারি স্বাক্ষরিত যুবলীগের প্যাডে দেওয়া এক পত্রে এই সিদ্ধান্ত গ্রহনের কথা জানানো হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
