পাবিপ্রবি প্রতিনিধি : পাবন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. অনিক খান বিশ^বিদ্যলয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ইমনের অনুসারী ছিলেন। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বন্ধুরা জানান, শনিবার ব্যবসার প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত ভাইভা পরীক্ষা ছিল। সকাল সাড়ে এগারোটার দিকে তারা তিন বন্ধু ভাইবা শেষ করে বিভাগ থেকে বের হচ্ছিলেন। একাডেমিক ভবন থেকে বের হয়ে আসলে দুটি মোটর টরসাইকেল এসে অনিককে তুলে নিয়ে যান। এরপর থেকে অনিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। অনিকের বন্ধু আসিফ বলেন, আমরা তিনজন একসাথে বের হয়ে একাডেমিক ভবনের নিচে আসি৷ তখন দুইটা মোটরসাইকেল এসে অনিককে একটা মোটর সাইকেলে তুলে নেন। মোটর সাইকেলের নাম্বার প্লেট গামছা দিয়ে বাঁধা ছিল। কে বা কারা ছিল তাদেরকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে অনিককে তুলে নেওয়ার পর থেকে অনিকের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। আমরা ওকে নিয়ে চিন্তিত আছি। বিষয়টি জানার জন্য অনিকের মুঠোফোনে বারবার কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে আমরা ওর বিষয়টি শুনেছি। আমরা ওকে খোঁজার চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা ওর কোন খোঁজ পাইনি। উল্লেখ্য, শুক্রবার রাতে অনিক খানকে নিয়ে বিশ^বিদ্যালয়ের একটি ফেইসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট করা হয়। ঐ পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২১২ নং রুমের একটি সিটকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা নাইমুর নাহিদ ইমন, অনিক খান এবং বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাম্মদ হাসানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
