স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের অনিয়ম-দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও গুনাইগাছা ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, হাবিবুর রহমান, বজলুর রহমান, মোহাম্মদ হাজী, মোজাম্মেল হোসেন, স্বপন হোসেন, আব্দুস সালাম, আবুল কাশেম রিন্টু, এনামুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চেয়ারম্যান থাকাকালে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। স্থানীয় মাদ্রাসা, হাইস্কুলে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন। অনেক মানুষকে মারধর, মামলায় জড়ানো সহ নানাভাবে হয়রানী করেছেন। তাই সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সকল অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম, তখন সব করেছি নিয়ম মাফিক। এখানে আমার তো কোনো ত্রুটি নাই বা ছিল না। কতিপয় লোকজন এসব অপপ্রচার করছে। আমি আওয়ামী লীগ করি এটাই আমার অপরাধ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
