স্টাফ রিপোর্টার : নবাগত পুলিশ সুপার মোরতাজা আলী খাঁন বলেছেন, সন্ত্রাস ও অপরাধ দমনে দায়িত্বশীলতার সাথে পেশাগত সুনাম ধরে রাখতে হবে। মনে রাখতে হবে, অপরাধীর পরিচয় সে অপরাধী। তাকে অন্য কোনো পরিচয়ে ঢেকে দেবার সুযোগ নেই, আইনের কাছে তার পরিচয় সে অপরাধী। ফলে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে নিজেকে মানসিকভাবে সম্পৃক্ত রাখতে হবে। সকলের সহযোগিতায় আমরা একটি আলোকিত সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে চায়। একইসাথে তিনি জেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। গতকাল সকালে পুলিশ লাইনস এর শহীদ বীর মুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে পুলিশের বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা পুলিশের উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
