স্টাফ রিপোর্টার : জেলার ঈশ^রদীর পাকশী এলাকার আলোচিত সৌরভ হাসান ওরফে হাতকাটা টুনটুনি (২৭) কে বগুড়াতে একটি কচুরিপানার ডোবা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার রাত সোয়া এগারোটার দিকে পুরান বগুড়ায় স্থানীয় জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্র জানায়, টুনটুনি হত্যাসহ একাধিক মামলার আসামি। সে ঈশ^রদীর রূপপুর মোড় এলাকার তানজির রহমান তুহিনের ছেলে। টুনটুনি পুরান বগুড়ায় নুরু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সে ও তার সহযোগীরা পুরান বগুড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলেও অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গত ১০ আগস্ট রাতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন মাঠের দক্ষিণ পাশে স্থানীয় বিএনপি নেতা রবিউল হক কানুর তিনটি দোকানে হামলা, মোটরসাইকেল ভাংচুর ও ২-৩ রাউন্ড গুলি ছোঁড়া, লালু নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো, পুরান বগুড়া বটতলায় হেলাল নামে এক ব্যক্তির বাড়িতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে টুনটুনিকে গ্রেফতারের জন্য অভিযানে মাঠে নামে যৌথ বাহিনী। জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে। এর আগে সে জনতার ধাওয়া খেয়ে কচুরিপানা ভর্তি একটি ডোবায় ঝাঁপ দেয়। পরে সেখান থেকেই যৌথ বাহিনী তাকে আটক করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
