স্টাফ রিপোর্টার : সদরের ভাড়ারার চাঞ্চল্যকর ডাক বাবু হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পলাতক আসামী সাদ্দাম প্রামানিক (৩৬) গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আসলাম প্রামানিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে শুক্রবার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। র্যাব জানায়, গত ৮ জুন রাত আটার দিকে ভিকটিম বাবু শেখ ওরফে ডাক বাবু (৪৫), পিতা-মৃত আজাহার শেখ, সাং-মনোহরপুর, থানা ও জেলা-পাবনা তার নিজ বাড়ি হইতে অনুমান ৫০০ মিটার দূরে জেলার সদর থানার ভাড়ারা ইউনিয়নস্থ নলদহ নতুনপাড়া সাকিনসস্থ জনৈক জামাল শেখ (৪০),পিতা-মৃত অসীম শেখ এর চায়ের দোকানে চা খেতে গেলে অজ্ঞাতনামা আসামীরা অতর্কিত এসে ভিকটিমকে টার্গেট করে গুলি ছুঁড়তে থাকে। গুলিতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
