স্টাফ রিপোর্টার : ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাত নয়টার দিকে চাটমোহরের ছাইকোলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সুত্রপাত কোথা থেকে কিভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, এ ঘটনায় প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ছাইকোলা বাজারের রিয়াজ উদ্দীন মার্কেটের দোকানদাররা দোকান বন্ধ করে বাড়িতে গেলে রাত আনুমানিক নয়টার দিকে মার্কেটে আগুন লাগে। এসময় মাসুম আহম্মেদের মুদী দোকান, আশরাফুল ইসলাম রশীদের ওষুধের দোকান, রুবেল হোসেন ও সাগরের ইলেকট্রিক দোকান, আনিসুর ও শাহজাহানের চাউলের দোকান, সজিব হোসেনের স্টুডিও, হানেফ আলীর সার কীটনাশকের দোকান, রনি ও বোরহানের দোকানসহ অন্তত ১১ টি দোকানের মালামাল, নগদ কিছু টাকা ও স্থাপনা ভষ্মিভূত হয়। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি সদস্য পিন্টু সরদার জানান, অপ্রত্যাশিত এ অগ্নিকান্ডে এক কোটি টাকার বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। চাটমোহর ফায়ার সার্ভিসের চাটমোহর স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা। দুই ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
