ম্যাচ সেরার টাকা বন্যার্ত মানুষকে দান করে দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার তিনি নিজেই পেলেন আরও বড় উপহার। ১৯১ রানের মাহাকাব্যিক ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ই শুধু এনে দেননি। মুশফিকুর রহিম এই দানবীয় ব্যাটিংয়ে অর্জন করেছেন ক্যারিয়ারের সেরা র্যাংকিংও। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় একসাথে ৭ ধাপ এগিয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন মুশফিক। এ মুহূর্তে তার অবস্থান ১৭তম। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে এ তথ্য জানানো হয়েছে। মুশফিকের জন্য এটিই ক্যারিয়ারের সেরা অবস্থান, যেখানে তার রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৬৮৪। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংস খেলেন মুশফিক। তার ব্যাটিংয়ে ভর করে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ, যা ১০ উইকেটের ঐতিহাসিক, রাজসিক ও দাপুটে জয় অর্জনে রেখেছে বিরাট ভূমিকা। ম্যাচ শেষে মুশফিক পান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার। সেই পুরস্কারের পুরো টাকা তিনি দান করে দিয়েছিলেন বন্যার্ত মানুষকে। মুশফিক ছাড়াও ক্যারিয়ার সেরা র্যাংকিং অর্জন করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। গোটা ম্যাচে পাকিস্তানের মন্দের ভালো ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৭১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানের ইনিংস খেলে ইনিংস পরাজয় এড়িয়ে যেতে সহায়তা করেন দলকে। আর তাতে প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার উসমান খাজার সাথে যৌথভাবে দশম স্থানে অবস্থান করছেন রিজওয়ান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
