স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী’র পিতা স্বর্গীয় রাধাগোবিন্দ চৌধুরীর আদ্যকৃত্য শ্রাদ্ধ, পারলৌকিক ক্রিয়া ও অতিথি আপ্যায়ন সম্পন্ন হয়।
আদ্যকৃত্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া’য় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন।
গতকাল বুধবার পাবনা সুজানগর উপজেলায় নাজিরগঞ্জের কামারহাট গ্রামের নিজ বাসভবনে শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়ায় উপস্থিত ছিলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রযোজক ও নাট্যকার মামুনুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ডের সাবেক কমান্ডার ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চলচ্চিত্র ও নাট্যশিল্পী বৃন্দাবন দাস, আব্দুল হান্নান শেলী, আহসান হাবিব মিঠু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা থেকে আগত চলচ্চিত্র ও নাট্যশিল্পী সহ অনেকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
