স্টাফ রিপোর্টার : ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাঁথিয়া থানার নূরদহ পূর্বপাড়ায় মঙ্গলবার বিকাল পৌনে চারটের দিকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী মন্টু সরকার (৪০) কে। ধৃত মন্টু সাঁথিয়া থানার ডহগরজানি গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আ্ইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
