বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিরুদ্ধে তার নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
সম্প্রতি ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক টুকুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা। গত ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা তার পাবনার বেড়া পৌরসভার বৃশালিখার বাড়ি ভাংচুর অগ্নিসংযোগসহ বাড়ির দরজা, জানালা ভেঙ্গে মালামাল লুটপাট করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, শামসুল হক টুকুর বাড়ির সামনে ইছামতী নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিংপুল বানানোর কাজ চলমান ছিল। তিনি দখল নিয়ে ছিলেন বেড়া বৃশালিখা কোলঘাট (নৌ-বন্দর)। জানা গেছে, বেড়ার পোর্ট এলাকায় থানার পাশে হুড়াসাগর নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন ও হুড়াসাগর নদীর পাশে প্রায় দুই একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবার। জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, দোকান দখল ও বাড়ি-ভাংচুরসহ পুলিশ দিয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলে আসিফ সামস রঞ্জন কে বানিয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র। তিনি তার নির্বাচনী এলাকা বেড়া ও সাঁথিয়ার মানুষের কাছে ছিলেন আতংক। তিনি যেভাবে খুশি তার এলাকায় সকল কার্যক্রম পরিচালনা করেছেন। নির্বাচন এলেই তার আশীর্বাদ পুষ্ট নেতারাই নির্বাচিত হতেন। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে যেকোন ভাবে তিনি পরাজিত করতে উঠে পরড় লাগতেন। ক্ষমতার অপব্যবহারের আরেক নাম ছিল টুকু।
অন্যদিকে মেসার্স বেড়া ট্রান্সপোর্টের প্রোপাইটর নজরুল ইসলাম জানান, শামসুল টুকু আমার নামে ইজারাপ্রাপ্ত বৃশালিখা কোল ঘাট (নৌ-বন্দর) জোর করে দখল নিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরদিন ৬ আগস্ট আমি এই ঘাট ফেরত পাই। ক্ষমতায় থাকতে বৃশালিখা কোল ঘাটে আমার অফিস ভাংচুর ও লুটপাত করেছিলেন টুকু ও তার ছেলে রঞ্জনের সন্ত্রাসী বাহিনী।
বেড়া পৌর সভার ৫ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এনামুল হক শামিম জানান, ২০ লাখ টাকার বালুর খামাল জোর করে দখলে নিয়ে বিক্রি করেছে টুকু ও তার ছেলে। প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। আমি টুকুর দৃষ্টান্তমূলক বিচার চাই।
বেড়া পৌর এলাকার মান্নান মোল্লা জানান, টুকুর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করায় তার সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এছাড়া টুকু হুড়াসাগর নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন ও নদীর জায়গা দখল করে বালু রেখেছে ও আমাদের সেনাবাহিনী থেকে ক্রয় করা বালু জোর করে নিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বাপ-বেটার জবর দখলের প্রতিবাদ করলে হয়রানি মামলাসহ করতো নানা নির্যাতন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অন্য দিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাংবাদে জানাযায়, ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার টুকু ডিবি কর্মকর্তার জিজ্ঞাসাবাদে বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই। আমার বাবার ব্যবসা ছিল আমার যা সম্পদ ওই ব্যবসার মাধ্যমে অর্জিত। তিনি বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন এড: সাহারা খাতুন যা করার তিনিই করেছেন। জবাবে ডিবি কর্মকর্তা বলেন, সাহারা খাতুনের তেমন লোকজন ছিল না। তখন যা লুটপাট হয়েছে তা আপনার লোকজনই করেছে, আপনার অজান্তে কিছু হয়নি। রিমান্ডে থাকা টুকু টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দেওয়ার বিষয়ে ডিবি কর্মকর্তাকে বলেন, এ সকল বিষয় আমার জানা নাই। তখন ডিবি কর্মকর্তা টুকু কে সুনির্দিষ্ট ভাবে বলেন, আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ছেলে ও ভাই সরাসরি টাকা নিয়েছে। এমনকি অন্য এক ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন। জবাবে রিমান্ডে থাকা টুকু নিশ্চুপ থাকেন।
এই টুকুর বিরুদ্ধে নিজ দলের জেলা পর্যায়ের নেতাদের অবজ্ঞা, আবহেলা এবং যড়যন্ত্র করার আভিযোগ রয়েছে দীর্ঘ দিন ধরে। তিনি প্রায় সময় গণমাধ্যম প্রতিনিধিদের অবজ্ঞা অবহেলা করে কথা বলতেন। তার নগ্ন হস্তক্ষেপ ছিলো সরকারী ক্রোড়পত্র বন্টনকারী প্রতিষ্ঠান ডিএফপি এবং জেলা সরকারী অফিস গুলিতে বিজ্ঞাপন বন্টন নিয়ে। তার পদলেহনকারী হাইব্রিড চেতনাধারী ২/১টি স্থানীয় পত্রিকা বাদে অন্য কোনো স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে নিষেধ করতেন। অন্যদের বিএনপি জামায়াতের এজেন্ট পত্রিকা বলে গালি দিতেন। তাই সকল ভুক্তভোগী চান টুকুর সঠিক বিচার হোক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
