পাবনা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের এক জরুরী সভা শনিবার সকালে গোপালপুর শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাঈদা শবনম উপস্থিত ছিলেন। তিনি নিবন্ধকরণ প্রসঙ্গসহ নানা বিষয়ে আলোকপাত করেন এবং পাবনা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের পড়ালেখার মান এগিয়ে চলছে ও প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাকে এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাবনা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলে মজিদ মুরাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রওশন আক্তার মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় এসোসিয়েশনের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
