স্টাফ রিপোর্টার : ৯৯০ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৬ আগস্ট রাতে র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মোতালেব হোসেনের মোছাঃ তানজিলা (৩৯) ও একই থানার ফকিরপাড়া ধরেন্দার মো. হানিফের স্ত্রী মোছাঃ গুলশান আরা (৪২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন কেনা বেঁচা করে আসছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
