স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের মাঝে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহীদ বুলবুল সরকারি কলেজ মাঠে এই অর্থ বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন এই অর্থ বিতরণ করেন। এ সময় বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন, সরদার সেলিম রেজা, শহীদ বুলবুল সরকারি কলেজের সাবেক জিএস মমতাজ উদ্দিন খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ, পৌর ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্রদল সাবেক সহ-সাধারণ সম্পাদক রুমন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৪ জন শিক্ষার্থীর মাঝে এই নগদ অর্থ সহায়তা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
