স্টাফ রিপোর্টার : ভ্যাট কর্মকর্তাকে ঘুষ না দেওয়ায় ঠুকে দিয়েছে মিথ্যা মামলা, হয়রানীতে বন্ধ হয়েছে হাজার হাজার মানুষের কর্মের ঠিকানা ইউনিভার্সাল গ্রুপ। বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুর্ণীতি ও অনিয়মের কারণে বন্ধ হয়ে পড়ে জেলাবাসীর প্রিয় এই প্রতিষ্ঠান। অনিশ্চিত হয়ে পড়ে এখানে চাকরি করে রুটি রুজির ব্যবস্থা করা হাজার হাজার শ্রমিক কর্মচারীর জীবন, জীবন ও জীবিকার যুদ্ধে হিমশিম হয়ে পড়া অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে, অনেকেই অনত্র কাজ খুঁজে নেয় তাদের মতো করে। এসব শ্রমিকদের সকলের সাথেই তার আত্মিক সম্পর্ক, এখনো অনেক শ্রমিক খোঁজ নেই, কবে খুলবে তাদের প্রিয় ঠিকানা ইউনিভার্সাল। ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন গতকাল শনিবার দুপুরে রোটারী ক্লাব অব রূপকথা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্বেও ভ্যাটের তাৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকে দেয়। তৎকালীন সময়ে এনবিআর প্রধানসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তিনি কোন রকমের সহায়তা পাননি। মামলা আর হয়রানীর কারণে আজ ৪ বছর ধরে বন্ধ ইউনিভার্সাল ফুড লিমিটেড। প্রশাসনিক নানামূখী হয়রানির কারণে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতেও পারেননি বলে দাবি করেন তিনি। পরিবর্তিত এ সময়ে যেখানে প্রতিষ্ঠানটি আবারো চালু করতে ন্যায় বিচার প্রার্থনা করে নতুন অন্তবর্তীকালীন সরকারের সহায়তা কামনা করেন বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা ড. সোহানী হোসেন। তিনি বলেন, সহযোগিতা পেলে আবারো ঘুরে দাড়াবে ইউনিভার্সাল গ্রুপ, প্রতিষ্ঠানটি সকলের প্রিয় প্রতিষ্ঠানে পরিনত হয়েছিলো, শ্রমিকদের ভালোবাসার স্পর্শ এখনো খুব টানে, টেষ্টি স্যালাইনসহ ইউনিভার্সালের তৈরি নানামুখী মনোলভা খাবার এখনো মানুষ খোঁজ করে। মিথ্যা মামলা ও হয়রানীতে জর্জরিত করে ইউনিভার্সালকে বন্ধ করে আমাকে এবং এখানে সংশ্লিষ্টদের পিছিয়ে দিয়েছে ভ্যাটের তাৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামসহ ঐ অফিসের অসাধু কয়েকজন। বলেন, কোম্পানীটি আমি ব্যবস্থাপনা পরিচালক হলেও মুলত এটি পাবনাবাসীর প্রতিষ্ঠান। তিনি কখনো না থাকলেও ইউনিভার্সাল যেনো তার নিজস্ব অস্তিত্বে সমুজ্জল থাকে ও জনগনের জন্য কর্মমূখী একটি প্রতিষ্ঠান হিসেবে দাড়িয়ে থাকে, এটাই তার আত্মিক প্রত্যাশা। তিনি কোম্পানীটি আবার চালু করতে বর্তমান সরকারসহ সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
