এফএনএস স্পোর্টস: প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর বেশকিছু গুরুত্বপূর্ণ কাজে হাতে দিয়েছেন। বন্যা-কবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার তিনি নিলেন প্রশংসনীয় এক উদ্যোগ। দেশে চলমান আকস্মিক বন্যায় ১০ জেলা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে ৩৬ লাখ মানুষ বন্যা-কবলিত হয়েছে।। চট্টগ্রাম ও সিলেট বিভাগজুড়ে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেন, ‘উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।’ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্যকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসাথে তিনি বন্যা পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
