স্টাফ রিপোর্টার : জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মালু শেখ (৪২) শীতলপুর গ্রামের ভুলাই শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মালু শেখ ও জালাল শেখের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে চাচা ও ভাতিজার কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা ছুরিকাঘাত করলে গুরুত্বর আহত হয় চাচা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আমিনপুর থানার অফিসার্স ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল, ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
