স্টাফ রিপোর্টার : মজনু হত্যা মামলা না তুলে না নেওয়ায় মামলার বাদী আব্দুল মজিদ (৬৫) ও তার ছেলে মধু প্রামানিককে (৩৫) কে পিটিয়ে জখম করেছে মামলার আসামীরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা আতাইকুলা ইউনিয়নের মধুপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৫ বছর আগে আব্দুল মজিদ প্রামানিকের ছেলে মজনু প্রামানিককে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলার বাদীকে মামলা তুলে নিতে বলে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে মামলার আসামীরা। মামলার বাদী মজিদ মামলা তুলে নিতে অস্বীকার করলে তারা দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে ও প্রাণনাশের হুমকি দেন। আতাইকুলার থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু সন্ত্রাসীরা দুইজন ব্যক্তিকে মারধর করে অবরুদ্ধ করে রাখে পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
