স্টাফ রিপোর্টার : বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে ফরিদপুরের ধানুয়াঘাটাস্থ হাদল ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব জানায়, গোপন সূত্রে তারা জানতে পারেন যে, জেলার ফরিদপুর থানার ধানুয়াঘাটা গ্রামস্থ ৪ নং হাদল ইউনিয়ন পরিষদের সামনে কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাদল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে ফাঁকা জায়গার উপর অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত হাতিয়ার ও গুলিসহ গ্রেফতার করা হয় ধানুয়াঘাটা গ্রামের মৃত হাছেন জোয়াদ্দারের ছেলে মোঃ মোস্তাকিম জোয়াদ্দার (৩০) কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরো জানায়, সাধারণ জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে অস্ত্রবাজ ও সন্ত্রাসী নির্মূলে র্যাবের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে অস্ত্রবাজ ও সন্ত্রাসী নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
