মাসুদ রানা : আটঘরিয়ায় পতিত জমিতে মাটির ডিপ পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান কৃষকেরা। তাদেরই একজন শ্রীকান্তপুরের হাফিজুর রহমান। চাকরির পাশাপাশি লাভজনক এ চাষে ঝুঁকেছেন তিনি। বর্ষা মৌসুমে লাউসহ বিভিন্ন সবজির চাহিদা বেশি থাকে। আর বছরে চার মাস পানির নিচে থাকা পতিত জমিতে মাটির ডিপ পদ্ধতিতে লাউ চাষ করে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন শিক্ষক হাফিজুর। তিনি শ্রীকান্তপুর মহিলা দাখিল মাদরাসার আইসিটি শিক্ষক। পরিতাক্ত ১ বিঘা জমিতে এবার মাটির ডিপ পদ্ধতিতে লাউ চাষ করে সেখানে পানির ওপরে এখন বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করছেন তিনি। অন্য জমির তুলনায় বিষমুক্ত এই সবজির ফলনও হয়েছে দ্বিগুণ। সমন্বিত চাষে কম খরচে বেশি লাভ হওয়ার আশায় খুশি এ কৃষক পরিবার। এই পদ্ধতিতে লাউ ও সবজি চাষে পরিচর্যা ছাড়া তেমন পরিশ্রম নেই। ১ বিঘা জমিতে লাউ চাষে ২৫-৩০ হাজার টাকা খরচ হলেও প্রায় ৬০-৭০ লাখ টাকা আয়ের আশা করছেন হাফিজুর। কৃষক হাফিজুর বলেন, আমি ইউটিউব দেখে এই মাটির ডিপ তৈরি করে লাউ চাষ করার পদ্ধতি শিখেছি। মাথায় চিন্তা আসে চারপাশে এতো জমি পড়ে আছে তা কিভাবে কাজে লাগানো যায়। তিনি বলেন, ইউটিউবে দেখে আমি মাটির ডিপ মধ্যে তৈরি করে লাউয়ের চারা রোপণ করি। তারপর সেখানে মাঁচা দেই। বর্তমানে আমি মোটামুটি প্রায় ১ বিঘা জমিতে লাউ চাষ করেছি। তাতে আমার খরচ হয়েছে ২৫-৩০ হাজার টাকার মতো। আশা করছি যে ফলন আসবে তা ১ লাখ টাকায় বিক্রি করতে পারবো। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, এই পদ্ধতিতে লাউ চাষ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। কৃষি বিভাগ চাষীদের সব সময় সঠিক পরামর্শ দেবে। কৃষকেরা যাতে এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হন সে বিষয়েও কাজ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
