পাবিপ্রবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ জন সমন্বয়ক ও ১৯ জন সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন পাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করাও এই বিষয়টি নিশ্চিত করেছেন। মিরাজুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা পাবিপ্রবি সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ তুলছেন। সমন্বয়ক হিসেবে আমরা আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন সুযোগ সুবিধা গ্রহণ করিনি। এরপরেও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলছে। সেহেতু আমরা বিশ^বিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাচ্ছিনা। এখন থেকে পাবিপ্রবিতে সমন্বয়ক পরিচয়ে আর কেউ থাকবেনা, সবাই সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাই বিশ^বিদ্যালয়ে তাদের ভালো খারাপ দেখভাল করবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মাঝে মানসিক দ্বন্দ হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং সরকারি এডওয়ার্ড কলেজের সমন্বয়ক শিক্ষার্থীরা দুই গ্রুপে ভাগ হয়ে পড়েন। এর মধ্যে আবার শিক্ষার্থীদের আরেকটি পক্ষ কমিটির নেতৃত্বে আসার চেষ্টা করে। সম্প্রতি পাবনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন আহবান করা হলেও সেখানে তাদের দ্বন্দের কারণে সংবাদ সম্মেলন ও কমিটি গঠন করা সম্ভব হয়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
