আটঘরিয়া প্রতিনিধি : উপজেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী এবং বিএনপির যৌথ উদ্যোগে গতকাল অবস্থান ধর্মঘট চলাকালে আটঘরিয়া পৌর মেয়র অপসারণের সংবাদে আনান্দ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়রের অপসারনের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা পৌরসভা থেকে আনন্দ মিছিল করে উপজেলা চত্বরে জামায়াতের সাথে একত্রিত হয়। পরে উভয় দলের নেতাকর্মীরা আনান্দ বিজয় মিছিল বের করে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভা করেন। সেখানে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার মিলন, পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাসির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল আলামিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
