স্টাফ রিপোর্টার : প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস। গতকাল শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে তিনি এ আহবান জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান আফরোজা আব্বাস। তিনি বলেন, ছাত্ররা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বুকের পাথর নেমে যাওয়ায় এখন বুক ভরে শ^াস নিতে পারছি। আমরা বিএনপির পক্ষ থেকে তরুন সমাজকে অভিনন্দন জানাই। বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আফরোজা আব্বাস বলেন, আওয়ামীলীগ সাধারন মানুষ ও ভিন্ন মতের মানুষকে অত্যাচার করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি প্রতিহিংসায় বিশ^াস করে না। হামলা মারপিট না করে প্রতিটি এলাকায় ভালোবাসা, ভাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি। আফরোজা আব্বাস জেলা মহিলাদল ও জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে সদরের বলরামপুর সরদারপাড়ার সুলতানা পারভীন, দক্ষিণ রাঘবপুরের কোহিনূর আক্তার পিয়া, রাজা বটতলা এলাকার মাহাজেবিন ও মাসুম বাজার এলাকার নাবিলার সাথে সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, জেলা জাসাস সভাপতি খালেদ হোসেন পরাগ প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
