স্টাফ রিপোর্টার : এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাব্কে জিএস, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এ্যাড. তৌফিক ইমাম খানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে শহরের গোবিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্র হত্যা মামলার এজাহারভূক্ত আসামী সে। তিনি এও জানান, এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশসহ যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, তৌফিক ইমাম খান জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মরহুম আহেদ আলী খানের ছেলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
