স্টাফ রিপোর্টার : ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। এ সময় মাদক বহনে ব্যবহৃত ভুট্টা বোঝাই ১টি ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬শ টাকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় র্যাব -১২ সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাগীচাপাড়া গ্রামস্থ ঢাকা-রংপুর মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয় তিনজনকে। এরা হলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার উত্তর বত্রিশ গ্রামের কছর আলীর ছেলে মফিজুল ইসলাম (৩০), কাশিরাম গুড়াতিপাড়ার মৃত জহির আলীর ছেলে রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় ট্রাকের মধ্যে ভুট্টা ভর্তি বস্তার ভিতরে মাদকদ্রব্য ফেন্সিডিল কেনা বেঁচার জন্য বহন করে আসছিল। ধৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
