স্টাফ রিপোর্টার : বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের অফিস ও বাড়িতে হামলা এবং অপর পক্ষের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ছাত্রদল নেতা রাসেল পারভেজ জানান, তার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা হওয়ায় এলাকার মানুষ চররূপপুর জিগাতলা থেকে মিছিল বের করে, মিছিলটি নতুন রূপপুর গোরস্থানের কাছে গেলে সুমনের নেতৃত্বে গুলি বর্ষন করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন বলেন, দুপুর সাড়ে ১২টায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মেহেদী হাসান এর নেতৃত্বে আমার ব্যক্তিগত অফিস ও বাড়িতে হামলা চালানো হয়। এসময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করে এবং ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল আগুন জালিয়ে পুড়িয়ে দেয়। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, তারা বিএনপির কেউ নয়, তারা সন্ত্রাসী ও অপরাধী। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমাদের সজল (২৫) ও কামরুজ্জামান ফিরোজ (২৭) নামে দুজন আহত হয়। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ আগষ্ট রাতে সচীন বিশ^াস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারো সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান। উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
