স্টাফ রিপোর্টার : জনপ্রিয় মোফাচ্ছিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ^রদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাকশী ইউনিয়নের বাঘইল স্কুল এন্ড কলেজ মাঠ, চররূপপুর জিগাতলা, যুক্তিতলা, ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী, কোলেরকান্দি বটতলা, সাড়া ইউনিয়নের মাঝদিয়া মাদ্রাসা মাঠসহ ঈশ^রদীর বিভিন্ন স্থানে এসব মাহফিল অনুষ্ঠিত হয়। ঈেশ^রদীর বাঘইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার। প্রধান আলোচক ছিলেন পাবনা জেলা জামায়াতের সহ সেক্রেটারি আবু সালেহ মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঈশ^রদী উপজেলার প্রচার প্রকাশনা ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, পাকশী ইউনিয়ন আমির ইবনুল কাইসার রাজ, বাঘইল কাদিপাড়া জামে মসজিদের ইমাম মো. ইউনুস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ^রদী ইপিজেড গেট আল বারাকা জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ। ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি গোলাম রাব্বানী খান জুবায়ের। উল্লেখ্য, বিশ^বরেণ্য আলেম দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগষ্ট তিনি রাজধানী ঢাকার বিএসএসএমইউ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
