স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা বর্ষণের অভিযোগে পাবনা ৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও পৌর মেয়র ইছাহক আলি মালিথাসহ ৭১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ^রদী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম। থানার এ কর্মকর্তা জানান, নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করে লিখিত অভিযোগ দেন। চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ এনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সাবেক সাংসদ গালিবুর রহমান শরীফকে। এছাড়া তার ভাই উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ও পৌর মেয়র ইছহাক মালিথাসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের অনেককেই আসামি করা হয়েছে। ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচিতে যোগদানকালে দাশুড়িয়া, সলিমপুর, সাহাপুর, পাকশীসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ঈশ^রদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
