স্টাফ রিপোর্টার : জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হেলাল প্রামানিক (৩৫) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের সোহাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল প্রামানিক উক্ত গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রামানিকের ছেলে। পেশায় তিনি কৃষকজীবি। আহতরা হলেন আব্দুল ওয়াহেদ প্রামানিক, বাবলু প্রামানিক ও আবু মাজন প্রামানিক। তারা নিহত হেলাল উদ্দিন এর ভাই। এলাকাবাসীর সূত্রে জানা যায়, তিন মাস আগে একই গ্রামের গুদু প্রামাণিকের ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে জমি কেনেন আজাদ হোসেনের ছেলে খলিল হোসেন ও এলবাজ প্রামানিকের ছেলে জিয়া প্রামানিক। কিন্তু সাইদুল ইসলাম সেই জমি রেজিস্ট্রি করে দিতে তালবাহানা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। থানায় উভয়পক্ষকে নিয়ে সালিশ বৈঠকও হয়েছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে কথা কাটাকাটির জেরে খলিল হোসেন কে মারধর করে অভিযুক্ত সাইদুল ইসলাম ও তার চাচাতো ভাই জামাত আলী। এ ঘটনা দেখে নিহত হেলাল প্রামানিকের ভাই ওয়াহেদ প্রামানিক সাইদুলকে বলেন দ্বন্দ না করে ঝামেলা মিটিয়ে ফেলতে। পরে সাইদুল তার দুই ভাই নুর হোসেন, শাহ আলম, চাচাতো ভাই জামাত আলীসহ তাদের সহযোগীরা গিয়ে আব্দুল ওয়াহেদের বাড়িতে গিয়ে তাকে বেধরক মারধর করে। বাজারে থাকা ওয়াহেদের তিন ভাই হেলাল, বাবলু ও আবু মাজন জানতে পেরে চার ভাই মিলে নুর হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালানোর চেষ্টা করে। তখন সাইদুল, নূর হোসেন, শাহ আলমসহ অন্যান্যরা তাদের চার ভাইকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রাঘাত করলে তারা গুরুত্বর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত চার ভাইকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন প্রামানিককে মৃত ঘোষণা করেন। বাকি তিন ভাইকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
